★জন্ম : মে ২৪, ১৮৯৯
চুরুলিয়া, ভারত, পশ্চিমবঙ্গ
চুরুলিয়া, ভারত, পশ্চিমবঙ্গ
★মৃত্যু: আগস্ট ২৯, ১৯৭৬ (৭৭ বছর)
ঢাকা, বাংলাদেশ
ঢাকা, বাংলাদেশ
★মৃত্যুর কারণ: পিক্স ডিজিজ
★সমাধি: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গন
★জাতীয়তা: ব্রিটিশ ভারতীয়
★অন্য নাম: দুখু মিয়া
★জাতিসত্তা: বাঙালি
★নাগরিকত্ব: ব্রিটিশ ভারতীয়(১৮৯৯-১৯৪৭)
ভারতীয় (১৯৪৭-১৯৭২)
বাংলাদেশী (১৯৭২-১৯৭৬)
ভারতীয় (১৯৪৭-১৯৭২)
বাংলাদেশী (১৯৭২-১৯৭৬)
★পেশা : কবি ,ঔপন্যাসিক ,গীতিকার ,সুরকার ,
নাট্যকার সম্পাদক
নাট্যকার সম্পাদক
★উল্লেখযোগ্য কাজ: চল্ চল্ চল্
বিদ্রোহী নজরুলগীতি ,
অগ্নিবীণা(কাব্যগ্রন্থ) ,
বাঁধন হারা ,
ধূমকেতু ,বিষের বাঁশি ,
গজল
বিদ্রোহী নজরুলগীতি ,
অগ্নিবীণা(কাব্যগ্রন্থ) ,
বাঁধন হারা ,
ধূমকেতু ,বিষের বাঁশি ,
গজল
★আন্দোলন: বাংলার নবজাগরণ
★ধর্ম: ইসলাম
★দাম্পত্য সঙ্গী: নার্গিস আসার খানমপ্রমিলা দেবী
★পুরস্কার: স্বাধীনতা পুরস্কার (১৯৭৭)
একুশে পদক (১৯৭৬)
পদ্মভূষণ
★ বর্ণণা★
একুশে পদক (১৯৭৬)
পদ্মভূষণ
★ বর্ণণা★
★ভূমিকা : বিংশ শতাব্দীর বাংলা মননে কাজী নজরুল ইসলামের মর্যাদা ও গুরুত্ব অপরিসীম। একাধারে কবি, সাহিত্যিক, সংগীতজ্ঞ, সাংবাদিক, সম্পাদক, রাজনীতিবিদ এবং সৈনিক হিসেবে অন্যায় ও অবিচারের বিরুদ্ধে নজরুল সর্বদাই ছিলেন সোচ্চার। তাঁর কবিতা ও গানে এই মনোভাবই প্রতিফলিত হয়েছে। অগ্নিবীণা হাতে তাঁর প্রবেশ, ধূমকেতুর মতো তাঁর প্রকাশ। যেমন লেখাতে বিদ্রোহী, তেমনই জীবনে – কাজেই "বিদ্রোহী কবি", তাঁর জন্ম ও মৃত্যুবার্ষিকী বিশেষ মর্যাদার সঙ্গে উভয় বাংলাতে প্রতি বৎসর উদযাপিত হয়ে থাকে।
★জন্ম ও প্রাথমিক জীবন:
১৮৯৯ খ্রিস্টাব্দের ২৪ মে (জ্যৈষ্ঠ ১১, ১৩০৬ বঙ্গাব্দ)ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার আসানসোল মহকুমার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন কাজী নজরুল ইসলাম। চুরুলিয়া গ্রামটি আসানসোল মহকুমার জামুরিয়া ব্লকে অবস্থিত। পিতামহ কাজী আমিন উল্লাহর পুত্র কাজী ফকির আহমদের দ্বিতীয় স্ত্রী জাহেদা খাতুনের ষষ্ঠ সন্তান তিনি। তাঁর বাবা ফকির আহমদ ছিলেন স্থানীয় মসজিদের ইমাম এবং মাযারের খাদেম। নজরুলের তিন ভাইয়ের মধ্যে কনিষ্ঠ কাজী আলী হোসেন এবং দুই বোনের মধ্যে সবার বড় কাজী সাহেবজান ও কনিষ্ঠ উম্মে কুলসুম। কাজী নজরুল ইসলামের ডাক নাম ছিল "দুখু মিয়া"। নজরুল গ্রামের স্থানীয় মসজিদে মুয়াজ্জিনের কাজ করেন। মক্তবে (মসজিদ পরিচালিত মুসলিমদের ধর্মীয় স্কুল) কুরআন, ইসলাম ধর্ম, দর্শন এবং ইসলামী ধর্মতত্ত্ব অধ্যয়ন শুরু করেন। ১৯০৮ সালে তাঁর পিতার মৃত্যু হয়, তখন তার বয়স মাত্র নয় বছর। পিতার মৃত্যুর পর পারিবারিক অভাব-অনটনের কারণে তাঁর শিক্ষাজীবন বাধাগ্রস্ত হয় এবং মাত্র দশ বছর বয়সে জীবিকা অর্জনের জন্য কাজে নামতে হয় তাঁকে।এসময় নজরুল মক্তব থেকে নিম্ন মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে উক্ত মক্তবেই শিক্ষকতা শুরু করেন। একই সাথে হাজি পালোয়ানের কবরের সেবক এবং মসজিদের মুয়াযযিন (আযান দাতা) হিসেবে কাজ শুরু করেন। এইসব কাজের মাধ্যমে তিনি অল্প বয়সেই ইসলামের মৌলিক আচার-অনুষ্ঠানের সাথে ঘনিষ্ঠভাবে পরিচিত হবার সুযোগ পান যা পরবর্তীকালে তার সাহিত্যকর্মে বিপুলভাবে প্রভাবিত করে। তিনিই বাংলা সাহিত্যে ইসলামী চেতনার চর্চা শুরু করেছেন বলা যায়।
মক্তব, মসজিদ ও মাজারের কাজে নজরুল বেশি দিন ছিলেন না। বাল্য বয়সেই লোকশিল্পের প্রতি আকৃষ্ট হয়ে একটি লেটো (বাংলার রাঢ় অঞ্চলের কবিতা, গান ও নৃত্যের মিশ্র আঙ্গিক চর্চার ভ্রাম্যমাণ নাট্যদল)দলে যোগ দেন। তাঁর চাচা কাজী বজলে করিম চুরুলিয়া অঞ্চলের লেটো দলের বিশিষ্ট উস্তাদ ছিলেন এবং আরবি, ফার্সি ও উর্দূ ভাষায় তার দখল ছিল। এছাড়া বজলে করিম মিশ্র ভাষায় গান রচনা করতেন। ধারণা করা হয়, বজলে করিমের প্রভাবেই নজরুল লেটো দলে যোগ দিয়েছিলেন। এছাড়া ঐ অঞ্চলের জনপ্রিয় লেটো কবি শেখ চকোর (গোদা কবি) এবং কবিয়া বাসুদেবের লেটো ও কবিগানের আসরে নজরুল নিয়মিত অংশ নিতেন। লেটো দলেই সাহিত্য চর্চা শুরু হয়। এই দলের সাথে তিনি বিভিন্ন স্থানে যেতেন, তাদের সাথে অভিনয় শিখতেন এবং তাদের নাটকের জন্য গান ও কবিতা লিখতেন। নিজ কর্ম এবং অভিজ্ঞতার আলোকে তিনি বাংলা এবং সংস্কৃত সাহিত্য অধ্যয়ন শুরু করেন। একইসাথে হিন্দু ধর্মগ্রন্থ অর্থাৎ পুরাণসমূহ অধ্যয়ন করতে থাকেন। সেই অল্প বয়সেই তার নাট্যদলের জন্য বেশকিছু লোকসঙ্গীত রচনা করেন। এর মধ্যে রয়েছে চাষার সঙ, শকুনীবধ,রাজা যুধিষ্ঠিরের সঙ, দাতা কর্ণ, আকবর বাদশাহ,কবি কালিদাস, বিদ্যাভূতুম, রাজপুত্রের গান, বুড়ো শালিকের ঘাড়ে রোঁ এবং মেঘনাদ বধ। একদিকে মসজিদ, মাজার ও মক্তব জীবন, অপর দিকে লেটো দলের বিচিত্র অভিজ্ঞতা নজরুলের সাহিত্যিক জীবনের অনেক উপাদান সরবরাহ করেছে। নজরুল কালীদেবীকে নিয়ে প্রচুর শ্যামা সঙ্গীত ও রচনা করেন, নজরুল তার শেষ ভাষনে উল্লেখ্য করেন - “কেউ বলেন আমার বানী যবন কেউ বলেন কাফের। আমি বলি ও দুটোর কোনটাই না। আমি শুধু হিন্দু মুসলিমকে এক জায়গায় ধরে নিয়ে হ্যান্ডশেক করানোর চেষ্টা করেছি, গালাগালিকে গলাগলিতে পরিণত করার চেষ্টা করেছি।”
১৯১০ সালে নজরুল লেটো দল ছেড়ে ছাত্র জীবনে ফিরে আসেন। লেটো দলে তার প্রতিভায় সকলেই যে মুগ্ধ হয়েছিল তার প্রমাণ নজরুল লেটো ছেড়ে আসার পর তাকে নিয়ে অন্য শিষ্যদের রচিত গান: "আমরা এই অধীন, হয়েছি ওস্তাদহীন / ভাবি তাই নিশিদিন, বিষাদ মনে / নামেতে নজরুল ইসলাম, কি দিব গুণের প্রমাণ", এই নতুন ছাত্রজীবনে তার প্রথম স্কুল ছিলরানীগঞ্জের সিয়ারসোল রাজ স্কুল, এরপর ভর্তি হনমাথরুন উচ্চ ইংরেজি স্কুলে যা পরবর্তীতে নবীনচন্দ্র ইনস্টিটিউশন নামে পরিচিতি লাভ করে। মাথরুন স্কুলের তৎকালীন প্রধান শিক্ষক ছিলেন কুমুদরঞ্জন মল্লিক যিনি সেকালের বিখ্যাত কবি হিসেবেও পরিচিত ছিলেন। তার সান্নিধ্য নজরুলের অনুপ্রেরণার একটি উৎস। কুমুদরঞ্জন স্মৃতিচারণ করতে যেয়ে নজরুল সম্বন্ধে লিখেছেন,
ছোট সুন্দর ছনমনে ছেলেটি, আমি ক্লাশ পরিদর্শন করিতে গেলে সে আগেই প্রণাম করিত। আমি হাসিয়া তাহাকে আদর করিতাম। সে বড় লাজুক ছিল।
যাহোক, আর্থিক সমস্যা তাকে বেশ দিন এখানে পড়াশোনা করতে দেয়নি। ষষ্ঠ শ্রেণী পর্যন্ত পড়ার পর তাকে আবার কাজে ফিরে যেতে হয়। প্রথমে যোগ দেনবাসুদেবের কবিদলে। এর পর একজন খ্রিস্টান রেলওয়ে গার্ডের খানসামা এবং সবশেষেআসানসোলের চা-রুটির দোকানে রুটি বানানোর কাজ নেন। এভাবে বেশ কষ্টের মাঝেই তার বাল্য জীবন অতিবাহিত হতে থাকে। এই দোকানে কাজ করার সময় আসানসোলের দারোগা রফিজউল্লাহ'র সাথে তার পরিচয় হয়। দোকানে একা একা বসে নজরুল যেসব কবিতা ও ছড়া রচনা করতেন তা দেখে রফিজউল্লাহ তার প্রতিভার পরিচয় পান। তিনিই নজরুলকে ১৯১৪ খ্রিস্টাব্দে ময়মনসিংহ জেলারত্রিশালের দরিরামপুর স্কুলে সপ্তম শ্রেণীতে ভর্তি করে দেন। ১৯১৫ খ্রিস্টাব্দে তিনি আবার রানীগঞ্জের সিয়ারসোল রাজ স্কুলে ফিরে যান এবং সেখানে অষ্টম শ্রেণী থেকে পড়াশোনা শুরু করেন। ১৯১৭ সাল পর্যন্ত এখানেই পড়াশোনা করেন। ১৯১৭ খ্রিস্টাব্দের শেষদিকে মাধ্যমিকের প্রিটেস্ট পরীক্ষার না দিয়ে তিনি সেনাবাহিনীতে সৈনিক হিসেবে যোগ দেন। এই স্কুলে অধ্যয়নকালে নজরুল এখানকার চারজন শিক্ষক দ্বারা প্রভাবিত হয়েছিলেন। এরা হলেন উচ্চাঙ্গ সঙ্গীতের সতীশচন্দ্র কাঞ্জিলাল, বিপ্লবী চেতনাবিশিষ্টনিবারণচন্দ্র ঘটক, ফার্সি সাহিত্যের হাফিজ নুরুন্নবী
★সৈনিক জীবন :
১৯১৭ খ্রিস্টাব্দের শেষদিকে নজরুল সেনাবাহিনীতে যোগ দেন। প্রথমে কলকাতার ফোর্ট উইলিয়ামে এবং পরবর্তীতে প্রশিক্ষণের জন্য সীমান্ত প্রদেশেরনওশেরায় যান। প্রশিক্ষণ শেষে করাচি সেনানিবাসে সৈনিক জীবন কাটাতে শুরু করেন। তিনি সেনাবাহিনীতে ছিলেন ১৯১৭ খ্রিস্টাব্দের শেষভাগ থেকে ১৯২০ খ্রিস্টাব্দের মার্চ-এপ্রিল পর্যন্ত, অর্থাৎ প্রায় আড়াই বছর। এই সময়ের মধ্যে তিনি ৪৯ বেঙ্গল রেজিমেন্টের সাধারণ সৈনিক কর্পোরাল থেকেকোয়ার্টার মাস্টার হাবিলদার পর্যন্ত হয়েছিলেন। উক্ত রেজিমেন্টের পাঞ্জাবী মৌলবির কাছে তিনি ফার্সি ভাষা শিখেন। এছাড়া সহ-সৈনিকদের সাথে দেশী-বিদেশী বিভিন্ন বাদ্যযন্ত্র সহযোগে সঙ্গীতের চর্চা অব্যাহত রাখেন, আর গদ্য-পদ্যের চর্চাও চলতে থাকে একই সাথে। করাচি সেনানিবাসে বসে নজরুল যে রচনাগুলো সম্পন্ন করেন তার মধ্যে রয়েছে,বাউণ্ডুলের আত্মকাহিনী (প্রথম গদ্য রচনা), মুক্তি(প্রথম প্রকাশিত কবিতা); গল্প: হেনা, ব্যথার দান, মেহের নেগার, ঘুমের ঘোরে, কবিতা সমাধি ইত্যাদি। এই করাচি সেনানিবাসে থাকা সত্ত্বেও তিনি কলকাতার বিভিন্ন সাহিত্য পত্রিকার গ্রাহক ছিলেন। এর মধ্যে রয়েছে প্রবাসী, ভারতবর্ষ, ভারতী, মানসী, মর্ম্মবাণী,সবুজপত্র, সওগাত এবং বঙ্গীয় মুসলমান সাহিত্য পত্রিকা। এই সময় তার কাছে রবীন্দ্রনাথ ঠাকুর,শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এবং ফার্সি কবি হাফিজের কিছু বই ছিল। এ সূত্রে বলা যায় নজরুলের সাহিত্য চর্চার হাতেখড়ি এই করাচি সেনানিবাসেই। সৈনিক থাকা অবস্থায় তিনি প্রথম বিশ্বযুদ্ধে অংশ নেন। এ সময় নজরুলের বাহিনীর ইরাক যাবার কথা ছিল। কিন্তু যুদ্ধ থেমে যাওয়ায় আর যাননি। ১৯২০ খ্রিস্টাব্দে যুদ্ধ শেষ হলে ৪৯ বেঙ্গল রেজিমেন্ট ভেঙে দেয়া হয়। এরপর তিনি সৈনিক জীবন ত্যাগ করে কলকাতায় ফিরে আসেন।
★সাংবাদিক জীবন :
যুদ্ধ শেষে কলকাতায় এসে নজরুল ৩২ নং কলেজ স্ট্রিটে বঙ্গীয় মুসলিম সাহিত্য সমিতির অফিসে বসবাস শুরু করেন। তার সাথে থাকতেন এই সমিতির অন্যতম কর্মকর্তা মুজফ্ফর আহমদ এখান থেকেই তার সাহিত্য-সাংবাদিকতা জীবনের মূল কাজগুলো শুরু হয়। প্রথম দিকেই মোসলেম ভারত, বঙ্গীয় মুসলমান সাহিত্য পত্রিকা, উপাসনা প্রভৃতি পত্রিকায় তার কিছু লেখা প্রকাশিত হয়। এর মধ্যে রয়েছে উপন্যাস বাঁধন হারা এবং কবিতা বোধন, শাত-ইল-আরব, বাদল প্রাতের শরাব, আগমনী, খেয়া-পারের তরণী, কোরবানি, মোহরর্ম, ফাতেহা-ই-দোয়াজ্দম্, এই লেখাগুলো সাহিত্য ক্ষেত্রে বিশেষভাবে প্রশংসিত হয়। এর প্রেক্ষিতে কবি ও সমালোচক মোহিতলাল মজুমদার মোসলেম ভারত পত্রিকায় তার খেয়া-পারের তরণী এবং বাদল প্রাতের শরাব কবিতা দুটির প্রশংসা করে একটি সমালোচনা প্রবন্ধ লিখেন। এ থেকেই দেশের বিশিষ্ট সাহিত্যিক ও সমালোচকদের সাথে নজরুলের ঘনিষ্ঠ পরিচয় শুরু হয়। বঙ্গীয় মুসলিম সাহিত্য সমিতির অফিসে কাজী মোতাহার হোসেন,মোজাম্মেল হক, কাজী আবদুল ওদুদ, মুহম্মদ শহীদুল্লাহ্, আফজালুল হক প্রমুখের সাথে পরিচয় হয়। তৎকালীন কলকাতার দুটি জনপ্রিয় সাহিত্যিক আসর গজেনদার আড্ডা এবং ভারতীয় আড্ডায়অংশগ্রহণের সুবাদে পরিচিত হন অতুলপ্রসাদ সেন,অবনীন্দ্রনাথ ঠাকুর, সত্যেন্দ্রনাথ দত্ত, প্রেমাঙ্কুর আতর্থী, শিশির ভাদুড়ী, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, নির্মেলন্দু লাহিড়ী, ধুর্জটিপ্রসাদ মুখোপাধ্যায়,হেমেন্দ্রকুমার রায়, দিনেন্দ্রনাথ ঠাকুর, চারুচন্দ্র বন্দ্যোপাধ্যায়, ওস্তাদ করমতুল্লা খাঁ প্রমুখের সাথে। ১৯২১ সালের অক্টোবর মাসে তিনি শান্তিনিকেতনেযেয়ে রবীন্দ্রনাথের সাথে সাক্ষাৎ করেন। তখন থেকে রবীন্দ্রনাথের মৃত্যু পর্যন্ত তাদের মধ্যে সুসম্পর্ক বজায় ছিল। কাজী মোতাহার হোসেনের সাথে নজরুলের বিশেষ বন্ধুত্ব গড়ে উঠে।
১৯২০ খ্রিস্টাব্দের জুলাই ১২ তারিখে নবযুগ নামক একটি সান্ধ্য দৈনিক পত্রিকা প্রকাশিত হওয়া শুরু করে। অসহযোগ ও খিলাফত আন্দোলনের প্রেক্ষাপটে প্রকাশিত এই পত্রিকার সম্পাদক ছিলেন শেরে-বাংলাএ.কে. ফজলুল হক- এই পত্রিকার মাধ্যমেই নজরুল নিয়মিত সাংবাদিকতা শুরু করেন। ঐ বছরই এই পত্রিকায় "মুহাজিরীন হত্যার জন্য দায়ী কে" শিরোনামে একটি প্রবন্ধ লিখেন যার জন্য পত্রিকার জামানত বাজেয়াপ্ত করা হয় এবং নজরুলের উপর পুলিশের নজরদারী শুরু হয়। যাই হোক সাংবাদিকতার মাধ্যমে তিনি তৎকালীন রাজনৈতিক ও সামাজিক অবস্থা প্রত্যক্ষ করার সুযোগ পান। একইসাথে মুজফ্ফর আহমদের সাথে বিভিন্ন রাজনৈতিক সভা-সমিতিতে যোগদানের মাধ্যমে রাজনীতি বিষয়ে প্রত্যক্ষ অভিজ্ঞতা অর্জনের সুযোগ পেয়েছিলেন। বিভিন্ন ছোটখাটো অনুষ্ঠানের মাধ্যমে কবিতা ও সঙ্গীতের চর্চাও চলছিল একাধারে। তখনও তিনি নিজে গান লিখে সুর দিতে শুরু করেননি। তবেব্রাহ্মসমাজের সঙ্গীতজ্ঞ মোহিনী সেনগুপ্তা তার কয়েকটি কবিতায় সুর দিয়ে স্বরলিপিসহ পত্রিকায় প্রকাশ করছিলেন। এর মধ্যে রয়েছে: হয়তো তোমার পাব দেখা, ওরে এ কোন স্নেহ-সুরধুনী- সওগাত পত্রিকার ১৩২৭ বঙ্গাব্দের বৈশাখ সংখ্যায় তার প্রথম গান প্রকাশিত হয়। গানটি ছিল: "বাজাও প্রভু বাজাও ঘন"।
★পারিবারিক জীবন :
১৯২১ সালের এপ্রিল-জুন মাসের দিকে নজরুল মুসলিম সাহিত্য সমিতির অফিসে গ্রন্থ প্রকাশক আলী আকবর খানের সাথে পরিচিত হন। তার সাথেই তিনি প্রথম কুমিল্লার বিরজাসুন্দরী দেবীর বাড়িতে আসেন। আর এখানেই পরিচিত হন প্রমীলা দেবীর সাথে যার সাথে তার প্রথমে পরিণয় ও পরে বিয়ে হয়েছিল।
তবে এর আগে নজরুলের বিয়ে ঠিক হয় আলী আকবর খানের ভগ্নী নার্গিস আসার খানমের সাথে। বিয়ের আখত সম্পন্ন হবার পরে কাবিনের নজরুলের ঘর জামাই থাকার শর্ত নিয়ে বিরোধ বাধে। নজরুল ঘর জামাই থাকতে অস্বীকার করেন এবং বাসর সম্পন্ন হবার আগেই নার্গিসকে রেখে কুমিল্লা শহরে বিরজাসুন্দরী দেবীর বাড়িতে চলে যান। তখন নজরুল খুব অসুস্থ ছিলেন এবং প্রমিলা দেবী নজরুলের পরিচর্যা করেন। এক পর্যায়ে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন।
নজরুল সাম্যবাদের একজন অগ্রদূত ছিলেন। তিনি মুসলিম হয়েও চার সন্তানের নাম হিন্দু এবং মুসলিম উভয় নামেই নামকরণ করেন। যেমন: কৃষ্ণ মুহাম্মদ, অরিন্দম খালেদ (বুলবুল), কাজী সব্যসাচী এবং কাজী অনিরুদ্ধ।
★বিদ্রোহী নজরুল :
তখন দেশজুড়ে অসহযোগ আন্দোলন বিপুল উদ্দীপনার সৃষ্টি করে। নজরুল কুমিল্লা থেকে কিছুদিনের জন্য দৌলতপুরে আলী আকবর খানের বাড়িতে থেকে আবার কুমিল্লা ফিরে যান ১৯ জুনে- এখানে যতদিন ছিলেন ততদিনে তিনি পরিণত হন একজন সক্রিয় রাজনৈতিক কর্মীতে। তাঁর মূল কাজ ছিল শোভাযাত্রা ও সভায় যোগ দিয়ে গান গাওয়া। তখনকার সময়ে তার রচিত ও সুরারোপিত গানগুলির মধ্যে রয়েছে "এ কোন পাগল পথিক ছুটে এলো বন্দিনী মার আঙ্গিনায়, আজি রক্ত-নিশি ভোরে/ একি এ শুনি ওরে/ মুক্তি-কোলাহল বন্দী-শৃঙ্খলে" প্রভৃতি। এখানে ১৭ দিন থেকে তিনি স্থান পরিবর্তন করেছিলেন। ১৯২১ খ্রিস্টাব্দের নভেম্বর মাসে আবার কুমিল্লায় ফিরে যান। ২১ নভেম্বর ছিল সমগ্র ভারতব্যাপী হরতাল- এ উপলক্ষে নজরুল আবার পথে নেমে আসেন; অসহযোগ মিছিলের সাথে শহর প্রদক্ষিণ করেন আর গান করেন, "ভিক্ষা দাও! ভিক্ষা দাও! ফিরে চাও ওগো পুরবাসী"- নজরুলের এ সময়কার কবিতা, গান ও প্রবন্ধের মধ্যে বিদ্রোহের ভাব প্রকাশিত হয়েছে। এর সর্বোৎকৃষ্ট উদাহরণ হচ্ছেবিদ্রোহী নামক কবিতাটি। বিদ্রোহী কবিতাটি ১৯২২ খ্রিস্টাব্দে প্রকাশিত হয় এবং সারা ভারতের সাহিত্য সমাজে খ্যাতিলাভ করে। এই কবিতায় নজরুল নিজেকে বর্ণনা করেন:-
আমি বঞ্চিত ব্যথা পথবাসী চির গৃহহারা যত পথিকের,
আমি অবমানিতের মরম বেদনা, বিষ জ্বালা, চির লাঞ্ছিত বুকে গতি ফের
আমি অভিমানী চির ক্ষুব্ধ হিয়ার কাতরতা, ব্যথা সুনিবিড়,
চিত চুম্বন-চোর-কম্পন আমি থর-থর-থর প্রথম প্রকাশ কুমারীর!
আমি গোপন প্রিয়ার চকিত চাহনি, ছল করে দেখা অনুখন,
আমি চপল মেয়ের ভালবাসা তার কাকন চুড়ির কন-কন।
...
মহা-বিদ্রোহী রণক্লান্ত
আমি সেই দিন হব শান্ত।
যবে উৎপীড়িতের ক্রন্দন-রোল আকাশে-বাতাসে ধ্বনিবে না,
অত্যাচারীর খড়ুগ কৃপাণ ভীম রণ, ভূমে রণিবে না-
বিদ্রোহী রণক্লান্ত
আমি সেই দিন হব শান্ত।
..........................
আমি চির বিদ্রোহী বীর –
বিশ্ব ছাড়ায়ে উঠিয়াছি একা চির উন্নত শির!
১৯২২ খ্রিস্টাব্দের ১২ই আগস্ট নজরুল ধূমকেতুপত্রিকা প্রকাশ করে। এটি সপ্তাহে দুবার প্রকাশিত হতো। ১৯২০-এর দশকে অসহযোগ ও খিলাফত আন্দোলন এক সময় ব্যর্থতায় পর্যবসিত হয়। এর পরপর স্বরাজ গঠনে যে সশস্ত্র বিপ্লববাদের আবির্ভাব ঘটে তাতে ধূমকেতু পত্রিকার বিশেষ অবদান ছিল। এই পত্রিকাকে আশীর্বাদ করে রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন,
কাজী নজরুল ইসলাম কল্যাণীয়েষু, আয় চলে আয়রে ধূমকেতু।
আঁধারে বাঁধ অগ্নিসেতু, দুর্দিনের এই দুর্গশিরে উড়িয়ে দে তোর বিজয় কেতন।
পত্রিকার প্রথম পাতার শীর্ষে এই বাণী লিখা থাকতো। পত্রিকার ২৬ সেপ্টেম্বর, ১৯২২ সংখ্যায় নজরুলের কবিতা আনন্দময়ীর আগমনে প্রকাশিত হয়। এই রাজনৈতিক কবিতা প্রকাশিত হওয়ায় ৮ নভেম্বর পত্রিকার উক্ত সংখ্যাটি নিষিদ্ধ ঘোষিত হয়। একই বছরের ২৩ নভেম্বর তার যুগবাণী প্রবন্ধগ্রন্থ বাজেয়াপ্ত করা হয় এবং একই দিনে তাকে কুমিল্লা থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর তাকে কুমিল্লা থেকে কলকাতায় নিয়ে আসা হয়। ১৯২৩ খ্রিস্টাব্দের ৭ জানুয়ারি নজরুল বিচারাধীন বন্দী হিসেবে আত্মপক্ষ সমর্থন করে এক জবানবন্দি প্রদান করেন। চিফ প্রেসিডেন্সি ম্যাজিস্ট্রেট সুইনহোর আদালতে এই জবানবন্দি দিয়েছিলেন। তার এই জবানবন্দি বাংলা সাহিত্যে রাজবন্দীর জবানবন্দী নামে বিশেষ সাহিত্যিক মর্যাদা লাভ করেছে। এই জবানবন্দীতে নজরুল বলেছেন:
আমার উপর অভিযোগ, আমি রাজবিদ্রোহী। তাই আমি আজ রাজকারাগারে বন্দি এবং রাজদ্বারে অভিযুক্ত।... আমি কবি,আমি অপ্রকাশ সত্যকে প্রকাশ করার জন্য, অমূর্ত সৃষ্টিকে মূর্তিদানের জন্য ভগবান কর্তৃক প্রেরিত। কবির কণ্ঠে ভগবান সাড়া দেন, আমার বাণী সত্যের প্রকাশিকা ভগবানের বাণী। সেবাণী রাজবিচারে রাজদ্রোহী হতে পারে, কিন্তু ন্যায়বিচারে সে বাণী ন্যায়দ্রোহী নয়, সত্যাদ্রোহী নয়। সত্যের প্রকাশ নিরুদ্ধ হবে না। আমার হাতের ধূমকেতু এবার ভগবানের হাতের অগ্নি-মশাল হয়ে অন্যায় অত্যাচার দগ্ধ করবে...।
১৬ জানুয়ারি বিচারের পর নজরুলকে এক বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হয়। নজরুলকে আলিপুর কেন্দ্রীয় কারাগারে নিয়ে যাওয়া হয়। এখানে যখন বন্দী জীবন কাটাচ্ছিলেন তখন (১৯২৩ খ্রিস্টাব্দের জানুয়ারি ২২) বিশ্বকবি রবীন্দ্রনাথ তার বসন্ত গীতিনাট্য গ্রন্থটি নজরুলকে উৎসর্গ করেন। এতে নজরুল বিশেষ উল্লসিত হন। এই আনন্দে জেলে বসেআজ সৃষ্টি সুখের উল্লাসে কবিতাটি রচনা করেন।
★অসুস্থতা :
নবযুগে সাংবাদিকতার পাশাপাশি নজরুল বেতারে কাজ করছিলেন। এমন সময়ই অর্থাৎ ১৯৪২ খ্রিস্টাব্দে তিনি অসুস্থ হয়ে পড়েন। এতে তিনি বাকশক্তি হারিয়ে ফেলেন। তাঁর অসুস্থতা সম্বন্ধে সুষ্পষ্টরূপে জানা যায় ১৯৪২ খ্রিস্টাব্দের জুলাই মাসে। এরপর তাঁকে মূলতহোমিওপ্যাথি এবং আয়ুর্বেদিক চিকিৎসা করানো হয়। কিন্তু এতে তার অবস্থার তেমন কোন উন্নতি হয়নি। সেই সময় তাঁকে ইউরোপে পাঠানো সম্ভব হলে নিউরো সার্জারি করা হত। কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে তা সম্ভব হয়ে উঠেনি। ১৯৪২ সালের শেষের দিকে তিনি মানসিক ভারসাম্যও হারিয়ে ফেলেন। এরপর নজরুল পরিবার ভারতে নিভৃত সময় কাটাতে থাকে। ১৯৫২ সাল পর্যন্ত তারা নিভৃতে ছিলেন। ১৯৫২ খ্রিস্টাব্দে কবি ও কবিপত্নীকে রাঁচির এক মানসিক হাসপাতালে পাঠানো হয়। এই উদ্যোগে অগ্রণী ভূমিকা পালন করেছিল নজরুলের আরোগ্যের জন্য গঠিত একটি সংগঠন যার নাম ছিল নজরুল চিকিৎসা কমিটি, এছাড়া তৎকালীন ভারতের বিখ্যাত রাজনীতিবিদশ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় সহযোগিতা করেছিলেন। কবি চার মাস রাঁচিতে ছিলেন।
এরপর ১৯৫৩ খ্রিস্টাব্দের মে মাসে নজরুল ও প্রমীলা দেবীকে চিকিৎসার জন্য লন্ডন পাঠানো হয়। মে ১০ তারিখে লন্ডনের উদ্দেশ্যে হাওড়া রেলওয়ে স্টেশন ছাড়েন। লন্ডন পৌঁছানোর পর বেশ কয়েকজন বিশেষজ্ঞ চিকিৎসক তার রোগ নির্ণয়ের চেষ্টা করেন। এদের মধ্যে ছিলেন: রাসেল ব্রেইন, উইলিয়াম সেজিয়েন্ট এবং ম্যাককিস্ক- তারা তিনবার নজরুলের সাথে দেখা করেন। প্রতিটি সেশনের সময় তারা ২৫০পাউন্ড করে পারিশ্রমিক নিয়েছিলেন। রাসেল ব্রেইনের মতে নজরুলের রোগটি ছিল দুরারোগ্য বলতে গেলে আরোগ্য করা ছিল ছিল অসম্ভব। একটি গ্রুপ নির্ণয় করেছিল যে নজরুল "ইনভল্যুশনাল সাইকোসিস" রোগে ভুগছেন। এছাড়া কলকাতায় বসবাসরত ভারতীয় চিকিৎসকরাও আলাদা একটি গ্রুপ তৈরি করেছিলেন। উভয় গ্রুপই এই ব্যাপারে একমত হয়েছিল যে, রোগের প্রাথমিক পর্যায়ের চিকিৎসা ছিল খুবই অপ্রতুল ও অপর্যাপ্ত। লন্ডনে অবস্থিত লন্ডন ক্লিনিকে কবির এয়ার এনসেফালোগ্রাফি নামক এক্স-রে করানো হয়। এতে দেখা যায় তাঁর মস্তিষ্কের ফ্রন্টাল লোব সঙ্কুচিত হয়ে গেছে। ড: ম্যাককিস্কের মত বেশ কয়েকজন চিকিৎসক একটি পদ্ধতি প্রয়োগকে যথোপযুক্ত মনে করেন যার নাম ছিল ম্যাককিস্ক অপারেশন। অবশ্য ড: ব্রেইন এর বিরোধিতা করেছিলেন।
এই সময় নজরুলের মেডিকেল রিপোর্ট ভিয়েনার বিখ্যাত চিকিৎসকদের কাছে পাঠানো হয়। এছাড়া ইউরোপের অন্যান্য গুরুত্বপূর্ণ স্থানেও পাঠানে হয়েছিল। জার্মানির বন বিশ্ববিদ্যালয়ের নিউরোসার্জনঅধ্যাপক রোঁয়েন্টগেন ম্যাককিস্ক অপারেশনের বিরোধিতা করেন। ভিয়েনার চিকিৎসকরাও এই অপারেশনের ব্যাপারে আপত্তি জানান। তারা সবাই এক্ষেত্রে অন্য আরেকটি পরীক্ষার কথা বলেন যাতে মস্তিষ্কের রক্তবাহগুলির মধ্যে এক্স-রেতে দৃশ্যমান রং ভরে রক্তবাহগুলির ছবি তোলা হয় (সেরিব্রাল অ্যানজিওগ্রাফি)- কবির শুভাকাঙ্খীদের সিদ্ধান্ত মোতাবেক তাকে ভিয়েনার চিকিৎসক ডঃ হ্যান্স হফেরঅধীনে ভর্তি করানো হয়। এই চিকিৎসক নোবেল বিজয়ী চিকিৎসক জুলিয়াস ওয়েগনার-জাউরেগেরঅন্যতম ছাত্র। ১৯৫৩ খ্রিস্টাব্দের ৯ ডিসেম্বর কবিকে পরীক্ষা করানো হয়। এর ফলাফল থেকে ড. হফ বলেন যে, কবি নিশ্চিতভাবে পিক্স ডিজিজ নামক একটি নিউরনঘটিত সমস্যায় ভুগছেন। এই রোগে আক্রান্তদের মস্তিষ্কের ফ্রন্টাল ও পার্শ্বীয় লোব সঙ্কুচিত হয়ে যায়। তিনি আরও বলেন বর্তমান অবস্থা থেকে কবিকে আরোগ্য করে তোলা অসম্ভব। ১৯৫৩ খ্রিস্টাব্দের ২৭ ডিসেম্বর তারিখে কলকাতার দৈনিকযুগান্তর পত্রিকা ভিয়েনায় নজরুল নামে একটি প্রবন্ধ ছাপায় যার লেখক ছিলেন ডঃ অশোক বাগচি- তিনি উচ্চ শিক্ষার জন্য ভিয়েনায় অবস্থান করছিলেন এবং নজরুলের চিকিৎসা সম্বন্ধে প্রত্যক্ষ জ্ঞান অর্জন করেছিলেন। যাহোক, ব্রিটিশ চিকিৎসকরা নজরুলের চিকিৎসার জন্য বড় অঙ্কের ফি চেয়েছিল যেখানে ইউরোপের অন্য অংশের কোন চিকিৎসকই ফি নেননি। অচিরেই নজরুল ইউরোপ থেকে দেশে ফিরে আসেন। এর পরপরই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ডঃবিধান চন্দ্র রায় ভিয়েনা যান এবং ড. হ্যান্স হফের কাছে বিস্তারিত শোনেন। নজরুলের সাথে যারা ইউরোপ গিয়েছিলেন তারা সবাই ১৯৫৩ সালের ১৪ ডিসেম্বর রোম থেকে দেশের উদ্দেশ্যে যাত্রা করেন।
বাংলাদেশে আগমন ও প্রয়াণ
১৯৭১ খ্রিস্টাব্দে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধেবাঙালিদের বিজয় লাভের মাধ্যমে বাংলাদেশ নামে একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা লাভ করে। ১৯৭২ খ্রিস্টাব্দের ২৪ মে তারিখে ভারত সরকারের অনুমতিক্রমে কবি নজরুলকে সপরিবারে বাংলাদেশে নিয়ে আসা হয়। বাংলাদেশের তৎকালীন রাষ্ট্রপতিশেখ মুজিবুর রহমান এক্ষেত্রে বিশেষ উদ্যোগ নিয়েছিলেন। কবির বাকি জীবন বাংলাদেশেই কাটে। ১৯৭৬ খ্রিস্টাব্দে নজরুলকে স্বাধীন বাংলাদেশের নাগরিকত্ব প্রদানের সরকারী আদেশ জারী করা হয়।
এরপর যথেষ্ট চিকিৎসা সত্ত্বেও নজরুলের স্বাস্থ্যের বিশেষ কোন উন্নতি হয়নি। ১৯৭৪ খ্রিস্টাব্দে কবির সবচেয়ে ছোট ছেলে এবং বিখ্যাত গিটারবাদক কাজী অনিরুদ্ধ মৃত্যুবরণ করে। ১৯৭৬ সালে নজরুলের স্বাস্থ্যেরও অবনতি হতে শুরু করে। জীবনের শেষ দিনগুলো কাটে ঢাকার পিজি হাসপাতালে। ১৯৭৬ খ্রিস্টাব্দের ২৯ আগস্ট তারিখে তিনি মৃত্যুবরণ করেন। নজরুল তাঁর একটি গানে লিখেছেন, "মসজিদেরই কাছে আমায় কবর দিয়ো ভাই / যেন গোরের থেকে মুয়াজ্জিনের আযান শুনতে পাই":- কবির এই ইচ্ছার বিষয়টি বিবেচনা করে কবিকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের পাশে সমাধিস্থ করার সিদ্ধান্ত নেয়া হয় এবং সে অনুযায়ী তাঁর সমাধি রচিত হয
তাঁর জানাজার নামাজে ১০ হাজারের মত মানুষ অংশ নেয়। জানাজা নামায আদায়ের পর রাষ্ট্রপতি আবু সাদাত মোহাম্মদ সায়েম, মেজর জেনারেল জিয়াউর রহমান, রিয়াল এডমিরাল এম এইচ খান, এয়ার ভাইস মার্শাল এ জি মাহমুদ, মেজর জেনারেল দস্তগীর জাতীয় পতাকামণ্ডিত নজরুলের মরদেহ বহন করে সোহরাওয়ার্দী ময়দান থেকে বিশ্ববিদ্যালয় মসজিদ প্রাঙ্গনে নিয়ে যান। বাংলাদেশে তাঁর মৃত্যু উপলক্ষে দুই দিনের রাষ্ট্রীয় শোক দিবস পালিত হয়। আর ভারতের আইনসভায় কবির সম্মানে এক মিনিট নিরবতা পালন করা হয়।
★কবিতা :
মূল নিবন্ধ: নজরুলের কবিতা
১৯২১ সালের ডিসেম্বর মাসে কুমিল্লা থেকে কলকাতাফেরার পথে নজরুল দুটি বৈপ্লবিক সাহিত্যকর্মের জন্ম দেন। এই দুটি হচ্ছে বিদ্রোহী কবিতা ও ভাঙ্গার গানসঙ্গীত। এগুলো বাংলা কবিতা ও গানের ধারাকে সম্পূর্ণ বদলে দিয়েছিল। বিদ্রোহী কবিতার জন্য নজরুল সবচেয়ে বেশি জনপ্রিয়তা অর্জন করেন। একই সময় রচিত আরেকটি বিখ্যাত কবিতা হচ্ছেকামাল পাশা- এতে ভারতীয় মুসলিমদের খিলাফত আন্দোলনের অসারতা সম্বন্ধে নজরুলে দৃষ্টিভঙ্গি এবং সমকালীন আন্তর্জাতিক ইতিহাস-চেতনার পরিচয় পাওয়া যায়। ১৯২২ সালে তাঁর বিখ্যাত কবিতা-সংকলন অগ্নিবীণা প্রকাশিত হয়। এই কাব্যগ্রন্থ বাংলা কবিতায় একটি নতুনত্ব সৃষ্টিতে সমর্থ হয়, এর মাধ্যমেই বাংলা কাব্যের জগতে পালাবদল ঘটে। প্রকাশের সঙ্গে সঙ্গে এর প্রথম সংস্করণ শেষ হয়ে গিয়েছিল। পরপর এর কয়েকটি নতুন সংস্করণ প্রকাশিত হয়। এই কাব্যগ্রন্থের সবচেয়ে সাড়া জাগানো কবিতাগুলোর মধ্যে রয়েছে: "প্রলয়োল্লাস, আগমনী, খেয়াপারের তরণী, শাত-ইল্-আরব, বিদ্রোহী, কামাল পাশা" ইত্যাদি। এগুলো বাংলা কবিতার মোড় ঘুরিয়ে দিয়েছিল। তাঁর শিশুতোষ কবিতা বাংলা কবিতায় এনেছে নান্দনিকতা খুকী ও কাঠবিড়ালি, লিচু-চোর, খাঁদু-দাদু ইত্যাদি তারই প্রমান। কবি তার মানুষকবিতায় বলেছিলেন:
পূজিছে গ্রন্থ ভণ্ডের দল মূর্খরা সব শোন/ মানুষ এনেছে গ্রন্থ, গ্রন্থ আনেনি মানুষ কোন
তিনি কালী দেবিকে নিয়ে অনেক শ্যামা সঙ্গিত রচনা করেন, ইসলামী গজলও রচনা করেন।
★সঙ্গীত :
মূল নিবন্ধ: নজরুলগীতি
নজরুলের গানের সংখ্যা চার হাজারের অধিক। নজরুলের গান নজরুল সঙ্গীত নামে পরিচিত।
গদ্য রচনা, গল্প ও উপন্যাস
নজরুলের প্রথম গদ্য রচনা ছিল "বাউণ্ডুলের আত্মকাহিনী"। ১৯১৯ সালের মে মাসে এটি সওগাতপত্রিকায় প্রকাশিত হয়। সৈনিক থাকা অবস্থায় করাচি সেনানিবাসে বসে এটি রচনা করেছিলেন। এখান থেকেই মূলত তাঁর সাহিত্যিক জীবনের সূত্রপাত ঘটেছিল। এখানে বসেই বেশ কয়েকটি গল্প লিখেছেন। এর মধ্যে রয়েছে: "হেনা, ব্যথার দান, মেহের নেগার, ঘুমের ঘোরে"। ১৯২২ সালে নজরুলের একটি গল্প সংকলন প্রকাশিত হয় যার নাম ব্যথার দান- এছাড়া একই বছর প্রবন্ধ-সংকলন যুগবাণী প্রকাশিত হয়।
★রাজনৈতিক দর্শন :
সৈনিক জীবন ত্যাগ করে নজরুল বঙ্গীয় মুসলিম সাহিত্য সমিতির অফিসে মুজফ্ফর আহমদের সাথে বাস করছিলেন। মুজফ্ফর আহমদ ছিলেন এদেশে সমাজতান্ত্রিক আন্দোলন প্রতিষ্ঠার অগ্রদূত। এখান থেকেই তাই নজরুলের রাজনৈতিক চেতনার বিকাশ শুরু হয়। মুজফ্ফর আহমদের সাথে তিনি বিভিন্ন রাজনৈতিক সভা-সমিতি ও বক্তৃতায় অংশ নিতেন। এ সময় থেকেই সমাজতান্ত্রিক আদর্শের সাথে পরিচিত হন। ১৯১৭ সালে রাশিয়ার সমাজতান্ত্রিক বিপ্লব তাঁকে নানাভাবে প্রভাবিত করে। তাঁর লাঙ্গল ও গণবাণীপত্রিকায় তিনি প্রকাশ করেন সাম্যবাদী ও সর্বহারাকবিতাগুচ্ছ। এরই সাথে প্রকাশ করেছিলেনকমিউনিস্ট ইন্টারন্যাশনাল-এর অনুবাদ জাগ অনশন বন্দী ওঠ রে যত- তাঁর পত্রিকায় প্রকাশিত হয় রেড ফ্ল্যাগ-এর অবলম্বনে রচিত রক্তপতাকার গান।
তখন মহাত্মা গান্ধীর নেতৃত্বে অসহযোগ আন্দোলনএবং মাওলানা মোহাম্মদ আলী ও শওকত আলীরনেতৃত্বে খিলাফত আন্দোলন- অসহযোগ আন্দোলনের উদ্দেশ্য ছিল শান্তিপূর্ণ উপায়ে ভারতবর্ষ থেকে ইংরেজদের বিতারণ। আর খিলাফত আন্দোলনের উদ্দেশ্য ছিল তুরস্কে মধ্যযুগীয় সামন্ত শাসন ব্যবস্থা টিকিয়ে রাখা, কারণ এই সমন্বিত সুলতানী শাসন ব্যবস্থার প্রধান তথা তুরস্কের সুলতানকে প্রায় সকল মুসলমানরা মুসলিম বিশ্বের খলিফা জ্ঞান করতো। নজরুল এই দুটি আন্দোলনের আদর্শে বিশ্বাসী ছিলেন না। তিনি সশস্ত্র বিপ্লবের মাধ্যমে স্বাধীনতা তথা স্বরাজ অর্জনে বিশ্বাস করতেন যা মহাত্মা গান্ধীর দর্শনের বিপরীত ছিল। আবার মোস্তফা কামাল পাশার নেতৃত্বে তুরস্কের সালতানাত উচ্ছেদের মাধ্যমে নতুন তুরস্ক গড়ে তোলার আন্দোলনের প্রতি নজরুলের সমর্থন ছিল। তারপরও তিনি অসহযোগ ও খিলাফত আন্দোলন যোগ দিয়েছিলেন। এর কারণ, এই সংগ্রাম দুটি ভারতীয় হিন্দু মুসলমানদের সম্মিলিত সম্রাজ্যবাদ বিরোধী সংগ্রামের অবিচ্ছেদ্য অংশ হিসেবে বিবেচিত হচ্ছিল।
তবে সব দিক বিচারে নজরুল তার রাষ্ট্রীয় ধ্যান ধারণায় সবচেয়ে বেশি প্রভাবিত হয়েছিলেন কামাল পাশার দ্বারা। নজরুল ভেবেছিলেন তুরস্কের মুসলমানরা তাদের দেশে যা করতে পেরেছে ভারতীয় উপমহাদেশে কেন তা সম্ভব হবে না? গোড়ামী, রক্ষণশীলতা, ধর্মান্ধতা, কুসংস্কারের বিরুদ্ধে নজরুলের অবস্থান ছিল কঠোর। আর তার এই অবস্থানের পিছনে সবচেয়ে বড় প্রভাব ছিল কামাল পাশার। সে হিসেবে তাঁর জীবনের নায়ক ছিলেন কামাল পাশা। নজরুলও তার বিদ্রোহী জীবনে অনুরূপ ভূমিকা পালনের প্রচেষ্টা চালিয়েছিলেন। উল্লেখ্য ১৯২১ সনের সেপ্টেম্বর মাসে মুজফ্ফর আহমদ ও নজরুল তালতলা লেনের যে বাসায় ছিলেন সে বাড়িতেই ভারতের প্রথম সমাজতান্ত্রিক দল গঠিত হয়েছিল। ১৯১৭ সনের রাশিয়ার সমাজতান্ত্রিক বিপ্লবের মাধ্যমেও নজরুল প্রভাবিত হয়েছিলেন। কিন্তু তিনি নিজে কখনই এই দলের সদস্য হন নি, যদিও কমরেড মুজফ্ফর তাঁর ঘনিষ্ঠ বন্ধু ছিলেন আজীবন।
১৯২০ এর দশকের জাতীয় পরিষদের নির্বাচনে তিনি অংশগ্রহণের চেষ্টা করেন। প্রথমে কংগ্রেসে সমর্থন লাভের জন্য তিনি কলকাতা যান। কিন্তু কংগ্রেসের কাছ থেকে তেমন সাড়া না পেয়ে তিনি একাই নির্বাচন করার সিদ্ধান্ত নেন। নির্বাচনে তিনি তেমন সাফল্য পান নি। এরপর সাহিত্যের মাধ্যমে তাঁর রাজনৈতিক চিন্তার বহিঃপ্রকাশ অব্যাহত থাকলেও রাজনীতিতে সক্রিয় অংশগ্রহণ কমে যায়।
★সম্মাননা :
বাংলাদেশ
কাজী নজরুল ইসলামকে বাংলাদেশ রাষ্ট্রের জাতীয় কবির মর্যাদা দেওয়া হয়। তাঁর রচিত "চল্ চল্ চল্, ঊর্ধগগনে বাজে মাদল" বাংলাদেশের রণসংগীত হিসাবে গৃহীত। নজরুলের জন্ম ও মৃত্যুবার্ষিকী প্রতি বছর বিশেষভাবে উদযাপিত হয়। নজরুলের স্মৃতিবিজড়িত ত্রিশালে (বাংলাদেশের ময়মনসিংহ জেলায়) ২০০৫ সালে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় নামক সরকারি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে। বাংলাদেশের রাজধানী ঢাকায় কবির স্মৃতিতে নজরুল একাডেমী, বুলবুল ললিতকলা একাডেমী ও শিশু সংগঠন বাংলাদেশ নজরুল সেনাস্থাপিত হয়। এছাড়া সরকারিভাবে স্থাপিত হয়েছে গবেষণা প্রতিষ্ঠান নজরুল ইন্সটিটিউট- ঢাকা শহরের একটি প্রধান সড়কের নাম রাখা হয়েছে কাজী নজরুল ইসলাম এভিনিউ।
বাংলা সাহিত্য এবং সংস্কৃতিতে তাঁর বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ১৯৭৪ খ্রিস্টাব্দের ৯ ডিসেম্বর তারিখেঢাকা বিশ্ববিদ্যালয় তাঁকে সম্মানসূচক ডি.লিটউপাধিতে ভূষিত করে। বিশ্ববিদ্যালয়ের এক সমাবর্তনে তাঁকে এই উপাধি প্রদান করা হয়। ১৯৭৬ খ্রিস্টাব্দের জানুয়ারি মাসে বাংলাদেশ সরকার কবিকে বাংলাদেশের নাগরিকত্ব প্রদান করে। একই বছরের ২১ ফেব্রুয়ারিতে তাঁকে একুশে পদকে ভূষিত করা হয়। একুশে পদক বাংলাদেশের সবচেয়ে সম্মানসূচক পদক হিসেবে বিবেচিত হয়ে থাকে।
ভারত
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের চুরুলিয়ায় "নজরুল অ্যাকাডেমি" নামে একটি বেসরকারি নজরুল-চর্চা কেন্দ্র আছে। চুরুলিয়ার কাছে আসানসোল মহানগরে ২০১২ সালে কাজী নজরুল বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়েছে। আসানসোলের কাছেই দুর্গাপুরমহানগরের লাগোয়া আন্তর্জাতিক বিমানবন্দরটির নাম রাখা হয়েছে কাজী নজরুল ইসলাম আন্তর্জাতিক বিমানবন্দর। উত্তর চব্বিশ পরগনা জেলায়অবস্থিত নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রাজধানী কলকাতার যোগাযোগ-রক্ষাকারী প্রধান সড়কটির নাম রাখা হয়েছে কাজী নজরুল ইসলাম সরণি। কলকাতা মেট্রোর গড়িয়া বাজার মেট্রো স্টেশনটির নাম রাখা হয়েছে "কবি নজরুল মেট্রো স্টেশন"।
১৯৪৫ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃক বাংলা সাহিত্যের সর্বোচ্চ পুরস্কার জগত্তারিণী স্বর্ণপদক নজরুলকে প্রদান করা হয়। ১৯৬০ সালে ভারতের তৃতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা পদ্মভূষণে ভূষিত করা হয়।
★উপসংহার : বস্তুত পক্ষে কাজী নজরুল ইসলাম ছিলেন একজন বিদ্রোহী কবি। তার বিভিন্ন রচনায় আমরা একটা বিদ্রোহীর ঘ্রাণ খুজে পাই, তার এই বিদ্রোহী কবিতায় যেন সব ভারতীয়র শরীরে একটা শিহরণ জাগিয়ে দেয়। সবশেষে এটা বলা বাহুল্য যে তার আবদান এর জন্য আমরা ঋণী।
------------------------------------------------------------------------------------------------------------
★ENG★
★ENG★
★Died : 29 August 1976 (aged 77)
Dhaka, BangladeshResting
Dhaka, BangladeshResting
★place: Dhaka University
★Occupation:Poet ,short-story writer, song composer, novelist ,playwright, essayist
★Language: bengali
★Nationality:Bangladeshi
★Ethnicity: Bengali
★Period: 1922–1964
★Spouse: Pramila Devi
NAZRUL ISLAM Born in a Bengali Muslim Kazi family, Nazrul Islam received religious education and as a young man worked as a muezzin at a local mosque. He learned about poetry, drama, and literature while working with the rural theatrical group Letor Dal. He joined theBritish Indian Army in 1917. After serving in the British Indian Army in the Middle East (Mesopotamian campaign) during World War I, Nazrul established himself as a journalist inCalcutta. He assailed the British Raj in India and preached revolution through his poetic works, such as Bidrohi (The Rebel) andBhangar Gaan (The Song of Destruction), as well as his publication Dhumketu (The Comet). His nationalist activism in Indian independence movement led to his frequent imprisonment by the colonial British authorities. While in prison, Nazrul wrote theRajbandir Jabanbandi (Deposition of a Political Prisoner). Exploring the life and conditions of the downtrodden masses of theIndian subcontinent, Nazrul worked for their emancipation. His writings greatly inspiredBengalis of East Pakistan during theBangladesh Liberation War. Bangladeshi literary critic Azfar Hussain characterized Kazi Nazrul Islam as one of the greatest revolutionary poets in the world.
Nazrul's writings explore themes such as love, freedom, humanity and revolution. He opposed all forms of bigotry and fundamentalism, including religious, caste-based and gender-based. Throughout his career, Nazrul wrote short stories, novels, and essays but is best known for his songs and poems. He pioneered new music forms such as Bengali ghazals. Nazrul wrote and composed music for nearly 4,000 songs (many recorded on HMV, gramophone records), collectively known as Nazrul Geeti, which are widely popular even today in Bangladesh and India. In 1942 at the age of 43 he began to suffer from an unknown disease, losing his voice and memory.A medical team in Vienna diagnosed the disease as Morbus Pick, a rare incurableneurodegenerative disease. It caused Nazrul's health to decline steadily and forced him to live in isolation for many years. At the invitation of the Government of Bangladesh, Nazrul and his family moved to Dhaka in 1972. He died four years later, on 29 August 1976. Both Bangladesh and the state of West Bengal (India) observed mourning for his demise.
★Early life:
Kazi Nazrul Islam was born on Friday 24 May 1899 at 10:20 am in the village ofChurulia in the Asansol subdivision, Burdwan District of the Bengal Presidency (now in West Bengal, India). He was born into a MuslimTaluqdar family and was the second of three sons and a daughter. Nazrul's father Kazi Faqeer Ahmed was the imam and caretaker of the local mosque and mausoleum. Nazrul's mother was Zahida Khatun. Nazrul had two brothers, Kazi Saahibjaan and Kazi Ali Hussain, and a sister, Umme Kulsum. He was nicknamed Dukhu Miañ (দুখু মিঞা literally, "the one with grief", or "Mr. Sad Man"). Nazrul studied at a maktab and madrasa run by a mosque and a dargah, respectively, where he studied the Quran, Hadith, Islamic philosophy, and theology. His family was devastated by the death of his father in 1908. At the young age of ten, Nazrul took his father's place as a caretaker of the mosque to support his family, as well as assisting teachers in school. He later had to work as the muezzin at the mosque.
Kazi Nazrul Islam was born on Friday 24 May 1899 at 10:20 am in the village ofChurulia in the Asansol subdivision, Burdwan District of the Bengal Presidency (now in West Bengal, India). He was born into a MuslimTaluqdar family and was the second of three sons and a daughter. Nazrul's father Kazi Faqeer Ahmed was the imam and caretaker of the local mosque and mausoleum. Nazrul's mother was Zahida Khatun. Nazrul had two brothers, Kazi Saahibjaan and Kazi Ali Hussain, and a sister, Umme Kulsum. He was nicknamed Dukhu Miañ (দুখু মিঞা literally, "the one with grief", or "Mr. Sad Man"). Nazrul studied at a maktab and madrasa run by a mosque and a dargah, respectively, where he studied the Quran, Hadith, Islamic philosophy, and theology. His family was devastated by the death of his father in 1908. At the young age of ten, Nazrul took his father's place as a caretaker of the mosque to support his family, as well as assisting teachers in school. He later had to work as the muezzin at the mosque.
Attracted to folk theatre, Nazrul joined a leto(travelling theatrical group) run by his uncle Fazle Karim. He worked and travelled with them, learning to act, as well as writing songs and poems for the plays and musicals.Through his work and experiences, Nazrul began learning Bengali and Sanskrit literature, as well as Hindu scriptures such as thePuranas. Nazrul composed many folk plays for his group, which included Chāshār Shōng("the drama of a peasant"), and plays about characters from the Mahabharata includingShokunībōdh ("the Killing of Shakuni,"), Rājā Judhisthirer Shōng ("the drama of KingYudhishthira" ), Dātā Kōrno ("the philanthropicKarna"), Ākbōr Bādshāh ("Akbar the emperor"),Kobi Kālidās ("poet Kalidas"), Bidyan Hutum("the learned owl"), and Rājputrer Shōng ("the prince's sorrow").
In 1910 Nazrul left the troupe and enrolled at the Searsole Raj High School in Raniganj. Here he was influenced by his teacher, revolutionary and Jugantar activist Nibaran Chandra Ghatak, and initiated a lifelong friendship with fellow author Sailajananda Mukhopadhyay, who was his classmate. He later transferred to the Mathrun High English School, studying under the headmaster and poet Kumudranjan Mallik. Unable to continue paying his school fees, Nazrul left the school and joined a group of kaviyals. Later he took jobs as a cook at Wahid's, a well-known bakery of the region, and at a tea stall in the town of Asansol. In 1914 Nazrul studied in the Darirampur School (now Jatiya Kabi Kazi Nazrul Islam University) in Trishal,Mymensingh District. Amongst other subjects, Nazrul studied Bengali, Sanskrit, Arabic,Persian literature and Hindustani classical music under teachers who were impressed by his dedication and skill.
Nazrul studied up to grade 10 but did not appear for the matriculation pre-test examination; instead, he enlisted in the British Indian Army in 1917 at the age of eighteen. He had two primary motivations for joining the British Indian Army: first, a youthful desire for adventure and, second, an interest in the politics of the time. Attached to the 49thBengal Regiment, he was posted to thecantonment in Karachi, where he wrote his first prose and poetry. Although he never saw active fighting, he rose in rank from corporal to havildar (sergeant), and served asquartermaster for his battalion.
During this period, Nazrul read extensively and was deeply influenced by Rabindranath Tagore and Sarat Chandra Chattopadhyay, as well as the Persian poets Hafez, Rumi andOmar Khayyam. He learnt Persian poetry from the regiment's Punjabi moulvi, practiced music, and pursued his literary interests. His first prose work, "Baunduler Atmakahini" ("Life of a Vagabond"), was published in May 1919. His poem "Mukti" "মুক্তি" ("Freedom") was published by the "Bengali Muslim Literary Journal" ("বাংলা মুসলিম সাহিত্য পত্রিকা") in July 1919.
★Career
Nazrul joined the British Indian army in 1917 and left in 1920 when the 49th Bengal Regiment was disbanded. and settled inCalcutta, which was then the "cultural capital" of India (it had ceased to be the political capital in 1911). He joined the staff of theBangiya Mussalman Sahitya Samiti ("Bengali Muslim Literary Society") and roomed at 32 College Street with colleagues. He published his first novel Bandhan-hara"বাঁধনহারা" (Freedom from Bondage) in 1920, on which he continued to work over the next seven years. His first collection of poems, which included "Bodhan", "Shat-il-Arab", "Kheya-parer Tarani", and "Badal Prater Sharab", received critical acclaim.
Nazrul joined the British Indian army in 1917 and left in 1920 when the 49th Bengal Regiment was disbanded. and settled inCalcutta, which was then the "cultural capital" of India (it had ceased to be the political capital in 1911). He joined the staff of theBangiya Mussalman Sahitya Samiti ("Bengali Muslim Literary Society") and roomed at 32 College Street with colleagues. He published his first novel Bandhan-hara"বাঁধনহারা" (Freedom from Bondage) in 1920, on which he continued to work over the next seven years. His first collection of poems, which included "Bodhan", "Shat-il-Arab", "Kheya-parer Tarani", and "Badal Prater Sharab", received critical acclaim.
Working at the literary society, Nazrul grew close to other young Muslim writers includingMohammad Mozammel Haq, Afzalul Haq,Kazi Abdul Wadud and Muhammad Shahidullah. He was regular at the clubs for Calcutta's writers, poets and intellectuals such as the Gajendar Adda and the Bharatiya Adda. Despite many differences, Nazrul looked to Rabindranath Tagore as a mentor, and Nazrul and Muhammad Shahidullah remained close throughout their lives. In 1921, Nazrul was engaged to be married to Nargis, the niece of a well-known Muslim publisher, Ali Akbar Khan, in Daulatpur,Comilla. On 18 June 1921, the day of the wedding, upon public insistence by Khan that the term "Nazrul must reside in Daulatpur after marriage" be included in the marriage contract, Nazrul walked away from the ceremony.
Nazrul reached the peak of fame in 1922 withBidrohi (The Rebel), which remains his most famous work, winning the admiration of India's literary classes for his description of a rebel as someone whose impact is fierce and ruthless even as his spirit is deep.Published in the Bijli "বিজলি" (Lightning) magazine, the rebellious language and theme were well received, coinciding with the Non-Cooperation Movement – the first mass nationalist campaign of civil disobedienceagainst British rule. Nazrul explores the different forces at work in a rebel, destroyer, and preserver who is able to express rage as well as beauty and sensitivity. He followed up by writing Pralayollas (Destructive Euphoria), and his first anthology of poems, theAgniveena "অগ্নিবীনা" (Lyre of Fire) in 1922, which enjoyed commercial and critical success. He also published his first volume of short stories, the Byather Dan "ব্যাথার দান" (Gift of Sorrow), and Yugbani "যুগবানী", an anthology of essays.
Nazrul started a bi-weekly magazine, publishing the first Dhumketu "ধূমকেতু" (Comet) on 12 August 1922. Earning the moniker of the "rebel poet", Nazrul aroused the suspicion of British authorities."Anondomoyeer Agomone", a political poem published in Dhumketu in September 1922, led to a police raid on the magazine's office. Arrested, Nazrul entered a lengthy plea before the judge in the court:
I have been accused of sedition. That is why I am now confined in the prison. On the one side is the crown, on the other the flames of the comet. One is the king, sceptre in hand; the other Truth worth the mace of justice. To plead for me, the king of all kings, the judge of all judges, the eternal truth the living God... His laws emerged out of the realization of a universal truth about mankind. They are for and by a sovereign God. The king is supported by an infinitesimal creature; I by its eternal and indivisible Creator. I am a poet; I have been sent by God to express the unexpressed, to portray the unportrayed. It is God who is heard through the voice of the poet... My voice is but a medium for Truth, the message of God... I am the instrument of that eternal self-evident truth, an instrument that voices forth the message of the ever-true.
On 14 April 1923, he was transferred from the jail in Alipore to Hooghly in Kolkata. He began a 40-day fast to protest mistreatment by the British jail superintendent, breaking his fast more than a month later and eventually being released from prison in December 1923. Nazrul composed numerous poems and songs during his period of imprisonment, and many of his works were banned in the 1920s by the British authorities. Rabindranath Tagore dedicated his play "Basanta" to Nazrul in 1923. Nazrul wrote the poem "Aj Srsti Sukher Ullase" to thank Tagore. In 1924 his book "Bisher Banshi" (Flute of Venom) was banned by the British Raj.
Nazrul became a critic of the Khilafat struggle, condemning it as hollow religious fundamentalism. His rebellious expression extended to rigid orthodoxy in the name of religion and politics. He also criticised theIndian National Congress for not embracing outright political independence from theBritish Empire. Nazrul became active in encouraging people to agitate against British rule, and joined the Bengal state unit of the Indian National Congress. Along with Muzaffar Ahmed, Nazrul also helped organise the Sramik Praja Swaraj Dal, a socialist political party committed to national independence and the service of the peasant masses. On 16 December 1925 Nazrul began publishing the weekly Langal (Plough), and served as chief editor.
During his visit to Comilla in 1921, Nazrul met a young Hindu woman, Pramila Devi, with whom he fell in love, and they married on 25 April 1924. Pramila belonged to the Brahmo Samaj, which criticised her marriage to a Muslim. Nazrul in turn was condemned by Muslim religious leaders and continued to face criticism for both his personal life and his professional work, which attacked social and religious dogma and intolerance. Despite controversy, Nazrul's popularity and reputation as the "rebel poet" rose significantly.
With his wife and young son Bulbul, Nazrul settled in Krishnanagar in 1926. His work began to transform as he wrote poetry and songs that articulated the aspirations of the downtrodden classes, a sphere of his work known as "mass music". Nazrul assailed the socio-economic norms and political system that had brought misery.
★Later life and illness:
In 1930 his book Pralayshikha was banned and he faced charges of sedition. He was sent to jail and released after the 1931, Gandhi–Irwin Pact was signed. In 1933 Nazrul published a collection of essays titled "Modern World Literature", in which he analyses different styles and themes of literature. Between 1928 and 1935 he published 10 volumes containing 800 songs, of which more than 600 were based on classical ragas. Almost 100 were folk tunes after kirtans, and some 30 were patriotic songs. From the time of his return to Kolkata until he fell ill in 1941, Nazrul composed more than 2,600 songs, many of which have been lost. His songs based on baul, jhumur,Santhali folksongs, jhanpan or the folk songs of snake charmers, bhatiali, and bhaoaiaconsist of tunes of folk-songs on the one hand and a refined lyric with poetic beauty on the other. Nazrul also wrote and published poems for children.
Nazrul's success soon brought him into Indian theatre and the then-nascent film industry.His first film as a director was Dhruva Bhakta,which made him the first Muslim director of a Bengali film. The film Vidyapati (Master of Knowledge) was produced based on his recorded play in 1936, and Nazrul served as the music director for the film adaptation of Tagore's novel Gora. Nazrul wrote songs and directed music for Sachin Sengupta's biographical epic play based on the life ofSiraj-ud-Daula. He worked on the plays "Jahangir" and "Annyapurna" by Monilal Gangopadhyay. In 1939 Nazrul began working for Calcutta Radio, supervising the production and broadcasting of the station's musical programs. He produced critical and analytic documentaries on music, such as "Haramoni" and "Navaraga-malika". Nazrul also wrote a large variety of songs inspired by the raga Bhairav.
Nazrul's wife Pramila fell seriously ill in 1939 and was paralysed from the waist down. To provide for his wife's medical treatment, he resorted to mortgaging the royalties of his gramophone records and literary works for 400 rupees. He returned to journalism in 1940 by working as chief editor for the daily newspaper Nabayug (New Age), founded by the eminent Bengali politician A. K. Fazlul Huq.
Nazrul also was shaken by the death of Rabindranath Tagore on 8 August 1941. He spontaneously composed two poems in Tagore's memory, one of which, "Rabihara" (loss of Rabi, or without Rabi) was broadcast on the All India Radio. Within months, Nazrul himself fell seriously ill and gradually began losing his power of speech. His behaviour became erratic, and spending recklessly, he fell into financial difficulties. In spite of her own illness, his wife constantly cared for her husband. However, Nazrul's health seriously deteriorated and he grew increasingly depressed. He underwent medical treatment under homeopathy as well as Ayurveda, but little progress was achieved before mental dysfunction intensified and he was admitted to a mental asylum in 1942. Spending four months there without making progress, Nazrul and his family began living a quite life in India. In 1952 he was transferred to a mental hospital in Ranchi. With the efforts of a large group of admirers who called themselves the "Nazrul Treatment Society" as well as individuals such as the Indian politician Syama Prasad Mookerjee, the treatment society sent Nazrul and Promila to London, then to Vienna for treatment. The examining doctors said he had received poor care, and Dr. Hans Hoff, a leadingneurosurgeon in Vienna, diagnosed that Nazrul was suffering from Pick's disease. His condition judged to be incurable, Nazrul returned to Calcutta on 15 December 1953.On 30 June 1962 his wife Pramila died, and Nazrul remained in intensive medical care.
On 24 May 1972, the newly independent nation of Bangladesh brought Nazrul to live in Dhaka with the consent of the Government of India. In January 1976, he was accorded the citizenship of Bangladesh. Despite receiving treatment and attention, Nazrul's physical and mental health did not improve. In 1974 his youngest son, Kazi Aniruddha, a guitarist, died, and Nazrul soon succumbed to his long-standing ailments on 29 August 1976. In accordance with a wish he had expressed in one of his poems, he was buried beside a mosque on the campus of the University of Dhaka. Tens of thousands of people attended his funeral; Bangladesh observed two days of national mourning, and the parliament of Indiaobserved a minute of silence in his honour.
Criticism
Nazrul's poetry is characterised by an abundant use of rhetorical devices, which he employed to convey conviction and sensuousness. He often wrote without care for organisation or polish. His works have often been criticized for egotism, but his admirers counter that they carry more a sense of self-confidence than ego. They cite his ability to defy God yet maintain an inner, humble devotion to Him. Nazrul's poetry is regarded as rugged but unique in comparison to Tagore's sophisticated style. Nazrul's use of Persian vocabulary was controversial, but it widened the scope of his work.
★Legacy:
The government of Bangladesh conferred upon him the status of "national poet" in 1972. He was awarded an Honorary D.Litt. by the University of Dhaka in 1974 and in 1976 he was awarded the Ekushey Padak by the President of Bangladesh Justice Abu Sadat Muhammad Sayem. Many centres of learning and culture in Bangladesh and India had been founded and dedicated to his memory. The Bangladesh Nazrul Sena is a large public organization working for the education of children throughout the country. Nazrul Sanskriti Parishad has been working on Nazrul's life and works since 2000 in India. The Nazrul Endowment is one of several scholarly institutions established to preserve and expound upon Nazrul's ideas and philosophy, as well as the preservation and analysis of the large and diverse collection of his works. Nazrul was awarded the Jagattarini Gold Medal in 1945 – the highest honour for work in Bengali literature by the University of Calcutta – and awarded the Padma Bhushan, one of India's third-highest civilian honours, in 1960.
Nazrul's works for children have won acclaim for his use of rich language, imagination, enthusiasm, and an ability to fascinate young readers. Nazrul is regarded for his secularism. He was the first person to write about the Christians of Bengal in his novel Mrityukshuda in 1930. He was also the first user of folk terms in Bengali literature. Nazrul pioneered new styles and expressed radical ideas and emotions in a large body of work. Scholars credit him for spearheading a cultural renaissance in Muslim-majority Bengal, "liberating" poetry and literature in Bengali from its medieval mould. His poetry has been translated to languages English, Spanish and Portuguese. A major Avenue is named after him in Dhaka, Bangladesh.Kazi Nazrul University in Asansol, West Bengal India is named after him. Jatiya Kabi Kazi Nazrul Islam University in Mymensingh, Bangladesh is a public university named after him. Kazi Nazrul Islam Airport in Andal West Bengal, India is India's first private greenfield airport. A chair has been named after him in University of Calcutta and the Government of West Bengal has opened a Nazrul Tirtha in Rajarhat, a cultural centre dedicated to his memory.
No comments:
Post a Comment